© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত কাজ: শিক্ষামন্ত্রী দীপু মনি

শেয়ার করুন:
অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত কাজ: শিক্ষামন্ত্রী দীপু মনি
own-reporter
০৫:৫২ পিএম | ১১ জানুয়ারি, ২০১৯

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত কাজ উল্লেখ করে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অতিরিক্ত ফি নেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় অন্যায়।

শুক্রবার চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, যেসব বিদ্যালয়ে নিয়ম বেঁধে দেয়া আছে সেই নিয়ম মেনে তারা ভর্তি করবেন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া, প্রতিটি শিশুকে স্কুলমুখী করা এবং ঝরেপড়া রোধসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনসহ যেসব সাফল্য রয়েছে, সেসব সাফল্য এগিয়ে নিতে আগামী পাঁচ বছরে এ ধারা অব্যাহত থাকবে।

শিক্ষার মানোন্নয়নে যা কিছু প্রয়োজন তার সব কিছু করা হবে জানিয়ে সবার সহযোগিতা চান নতুন এই শিক্ষামন্ত্রী।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন