© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীতাকুণ্ডে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন:
সীতাকুণ্ডে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
own-reporter-chattogram
০৬:৫৭ পিএম | ১১ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশু কামরুল হাসান (৪) ওই এলাকার প্রবাসী নুর নবীর ছেলে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশু কামরুল হাসান (৪) ওই এলাকার প্রবাসী নুর নবীর ছেলে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ বগাচতর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সকালে অনেক্ষণ খোঁজাখুজির পর ১০টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। খেলতে গিয়ে সে পানিতে পড়ে যেতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দিন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন