© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানে মাতলামির ভিডিও ভাইরাল (ভিডিও সহ)

শেয়ার করুন:
বিমানে মাতলামির ভিডিও ভাইরাল (ভিডিও সহ)
own-reporter
০৮:০৩ পিএম | ১১ জানুয়ারি, ২০১৯

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে নেশাগ্রস্থ হয়ে বাংলাদেশী এক ব্যক্তির মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে নেশাগ্রস্থ ব্যক্তিকে অস্বাভাবিক আচরণ ও মাতলামি করতে দেখা গেছে। পরবর্তীতে ওই যাত্রীকে পুলিশের হাতে সোপর্দ করা হয় বরে জানা গেছে।

বিমান সূত্রে জানা গেছে, ঘটনাটি ছিল গত ৪ জানুয়ারির। লন্ডন-সিলেট ফ্লাইটের বোয়িং ৭৭৭, ৩০০ ইআর মডেলের উড়োজাহাজটিতে এই ঘটনাটি ঘটে।

বিমানটি যখন মাঝ আকাশে তখনই ওই যাত্রী বেসামাল আচরণ শুরু করেন। অশ্রাব্য ভাষার ভাষার প্রয়োগে আশপাশের যাত্রীরা বিরক্ত হতে থাকেন। এ সময় অন্য যাত্রীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন।

ওই নেশাগ্রস্থ ব্যক্তির এমন আচরণে বিমানে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে এক ধরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া বিমানের যাত্রীদের অনেকের সঙ্গে নেশাগ্রস্থ ব্যক্তি খারাপ আচরণ করছে বলে ভিডিওতে বলতে শোনা গেছে।

অবশেষে এই ব্যক্তির এমন আচরণে ক্ষুদ্ধ হয়ে বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা তাকে রশি দিয়ে বেঁধে রাখতে চেষ্ঠা করতেও দেখা যায়।

সূত্র জানায়, ওই যাত্রী এধরনের উন্মত্ত আচরণ করার পর বিমানের ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ভিডিও লিঙ্ক....

https://web.facebook.com/jalal.uddin.77377/videos/10161243136750058/

টাইমস/এইচইউ

মন্তব্য করুন