বাংলাদেশিসহ ৪ নাগরিকের জন্য এয়ার এম্বুলেন্স পাঠাল তুরস্ক!

তুবা আহসান একজন তুর্কি নাগরিক। তিনি বিয়ে করেছিল বাংলাদেশি এক নাগরিককে। কিছুদিন আগে তুবা আহসান এবং তার পরিবারের কয়েক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং শ্বশুর মারা যায়। এক পর্যায়ে তার বড় বোন টুইট করে, তুবার পরিবারের সদস্যরা বাংলাদেশে কোন চিকিৎসা পাচ্ছে না, এমনকি তাদেরকে টেস্টও করা হচ্ছে না।

ওই টুইটের প্রেক্ষিতে তুরস্ক থেকে এয়ার এম্বুলেন্স পাঠান প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান। রোববার তুবা, তার স্বামী এবং তিন বছরের দুই জমজ কন্যা ঢাকা ত্যাগ করেন।
ঢাকাস্থ তুরস্ক দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নাগরিকদের ফিরিয়ে নেয়ার ভিডিও ও ছবি শেয়ার করেছে। এছাড়া তার্কিস এয়ারলাইন্সের কমিনিউকেশন অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বিষয়টির সত্যতা নিশ্চিত করে।

জানা গেছে, ঘটনা সূত্রপাত হয় আয়শে দিপচিন নামে এক টুইটার ব্যবহারকারীর একটি টুইটের মাধ্যমে। ১৪ মে তিনি একটি টুইট করেন। যেখানে দিপচিন বলেন, বাংলাদেশে বসবাসকারী তার বড় বোন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে তার শ্বশুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি বলেন, আমার বোন ভাইরাসে আক্রান্ত হলেও ওখানে কোনও চিকিৎসা পাচ্ছেন না। এমনকি তার টেস্টও করানো যাচ্ছে না। তার তিন বছরের দুই যমজ সন্তানও রয়েছে।

আমরা চাই তাদের তুরস্কে নিয়ে এসে চিকিৎসা দেয়া হোক। সাথে তিনি বোনের সাথে মেসেজের কথোপকথনের স্ক্রিন শট এবং তার বোনের পরিবারের ছবি শেয়ার করেন। ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসের নজরে পড়ে এ টুইটটি। ওই তুর্কি নাগরিককে দেশে ফিরিয়ে নেয়ার জন্য তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এয়ার এম্বুলেন্স চায়। ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান নিজেই পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন। আক্রান্ত পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করেন। গতকাল রোববার সকালে তুরস্কের একটি এয়ার অ্যাম্বুলেন্স ওই পরবারটিকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে রওনা দেয়। রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এসময় বিমানবন্দরে পরিবারটিকে বিদায় জানান।

উল্লেখ্য, এর আগেও তুরস্ক সরকার বিভিন্ন দেশ থেকে করোনা আক্রান্ত নাগরিদের এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরিয়ে নিয়ে প্রশংসা কুঁড়িয়েছে। সুইডেনে করোনায় আক্রান্ত এক নাগরিকের চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্স পাঠান এরদোয়ান। এসময় তিনি রোগীর সঙ্গেও কথা বলেন যা ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026
img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026