© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্যুতের ভুতুড়ে বিল, ঢাকার চার প্রকৌশলী বরখাস্ত

শেয়ার করুন:
বিদ্যুতের ভুতুড়ে বিল, ঢাকার চার প্রকৌশলী বরখাস্ত
own-reporter
০৬:০৯ পিএম | ০৪ জুলাই, ২০২০

ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিএস) ৪ প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরও ৩৬ প্রকৌশলীকে শোকজ করা হয়েছে।

ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিএস) ৪ প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া আরও ৩৬ প্রকৌশলীকে শোকজ করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

শনিবার ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিকাশ দেওয়ান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

করোনা প্রাদুর্ভাবের কারণে গত দুই মাস ধরে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ আসছিল বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ।

তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (ডিপিডিসি) বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে কোম্পানির নির্বাহী পরিচালককে (আইসিটি) প্রধান করে ৫ সদস্যের কমিটি করা হয়। ডিপিডিসি’র ওই কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত চার প্রকৌশলীকে বরখাস্ত ও শোকজ করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন