দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৪
ফাইল ছবি
০৩:৫৩ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট চার হাজার ৯৩৯ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৮ হাজার ৯১৮ জনে।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।
টাইমস/এইচইউ