© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউএনওর ওপর হামলা: দায় স্বীকার করে রবিউলের জবানবন্দি

শেয়ার করুন:
ইউএনওর ওপর হামলা: দায় স্বীকার করে রবিউলের জবানবন্দি

ছবি সংগৃহীত

district-correspondent
০৫:০৬ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি রবিউল ইসলাম।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি রবিউল ইসলাম।

রোববার দুপুর সাড়ে ৩টার দিকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে তিনি এ জবানবন্দি দেন। এর আগে সকাল ১০টায় রবিউল ইসলামকে দ্বিতীয় দফা তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। জাবনবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর জানান, আসামি রবিউলকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে রবিউল ইউএনওর ওপর হামলার দায় স্বীকার করেছেন। ১৬৪ ধারায় দেয়া সেই জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, জবানবন্দিতে এ ঘটনা সে একাই ঘটিয়েছে বলে স্বীকার করেছে রবিউল।

এর আগে, গত বৃহস্পতিবার ছয় দিনের রিমান্ড শেষে রবিউলকে আদালতে হাজির করে আবারও তিন দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউএনও ওয়াহিদা খানমের বড়ভাই শেখ ফরিদ উদ্দীন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন।

আরও পুড়ুন

ইউএনওর ওপর হামলা: রিমান্ড শেষে আদালতে আসামি রবিউল

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন