© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরুর কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরুর কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

own-reporter
০২:৩৫ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২০

দেশে করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, তবে সেকেন্ড ওয়েভ মোকাবিলায় চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছে।

বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

জাহিদ মালেক বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে বলেছেন মন্ত্রী।

এ সময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চল‌া ও গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মুহিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ ফকির প্রমুখ।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন