© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

শেয়ার করুন:
এবার কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি
own-reporter
০৫:৪৭ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২০

পুলিশের কক্সবাজার জেলার ৩৪ জন ইন্সপেক্টরকে (পরিদর্শক) দেশের বিভিন্ন জেলা ও রেঞ্জে একযোগে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই ৩৪ পরিদর্শককে ২৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে। পরদিন ৩০ সেপ্টেম্বর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে তাদের পুরো পোশাকে উপস্থিত থাকতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

আরও পড়ুন

কক্সবাজারের এসপি মাসুদসহ ছয় কর্মকর্তা বদলি

সিনহা হত্যা: এসপি মাসুদকে আসামি করার আবেদন খারিজ

টাইমস/এইচইউ

মন্তব্য করুন