যশোরে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর হত্যা: একজনের যাবজ্জীবন

যশোরে রত্না খাতুন নামে বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) টিএম মুসা এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান খাঁ সদর উপজেলার সালতা গ্রামের আবুল কাশেম খাঁর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মন্টুকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, সদর উপজেলার সালতা গ্রামের শহর আলীর বাকপ্রতিবন্ধী মেয়ে রত্না খাতুন প্রতিবেশী আকবর আলী মাস্টারের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। সেই সুবাধে হাবিবুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৭ সালের ২৮ মে রত্নাকে এলাকার বুড়ো মার মাজারের দিকে ডেকে নিয়ে যায় হাবিবুর ও মন্টু। এসময় তাদের দেখতে পান ওসমানপুর গ্রামের জহর আলী শেখের ছেলে খায়রুল শেখ। কিন্তু এরপর রত্না আর ফিরে না আসায় খায়রুল শেখসহ অন্য প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি তার বাবা শহর আলী শেখকে জানান।

পরে ৩১ মে এলাকার মেজের মোল্যার মাজারের পাশে রত্নার লাশ পাওয়া যায়। এ ঘটনায় রত্নার বাবা শহর আলী বাদী হয়ে হাবিবুর রহমান ও মন্টুর বিরুদ্ধে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

মামলাটি আদালতের নির্দেশে কোতোয়ালী মডেল থানা পুলিশ এফআইআর করে। তদন্ত শেষে হাবিবুর রহমান ও মন্টুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026