© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাথমিকে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

শেয়ার করুন:
প্রাথমিকে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ফাইল ছবি

own-reporter
০৭:১৮ পিএম | ১৯ অক্টোবর, ২০২০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

অধিদপ্তরের নিয়োগ শাখার সহকারী পরিচালক আতিক বিন সাত্তার গণমাধ্যমকে জানান, এবার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) চারটি জাতীয় দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ২৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

টাইমস/এসএন

মন্তব্য করুন