ফজরের নামাজ পড়ার সময় শ্বাসকষ্টে ইমামের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার ফজর নামাজ পড়া অবস্থায় শ্বাসকষ্টে ইমাম হাফেজ মাওলানা সুলায়মানের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সদর উপজেলা শহরের পৌর এলাকার কুমারশীলমোড়স্থ ঐতিহ্যবাহী মদিনা মসজিদে এ ঘটনা ঘটে।

তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের প্রয়াত কফিল উদ্দিন মুন্সীর ছেলে। মাওলানা সুলায়মান দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।
মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসুল্লীদের সাথে ফজর জামায়াতে নামাজ আদায় করা অবস্থায় ইন্তেকাল করেন।
টাইমস/জেকে/এসএন