© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিনের তাপমাত্রা বাড়লেও উত্তরাঞ্চলে তীব্র শীত

শেয়ার করুন:
দিনের তাপমাত্রা বাড়লেও উত্তরাঞ্চলে তীব্র শীত

ফাইল ছবি

own-reporter
০৯:১৫ পিএম | ২৩ নভেম্বর, ২০২০

মেঘ কেটে যাওয়ার পর রোববার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জেকে বসেছে শীত। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

মেঘ কেটে যাওয়ার পর রোববার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জেকে বসেছে শীত। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার রাজশাহীর বদলগাছিতে দেশের সর্বনিম্ন ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, পাবনা, দিনাজপুর, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারের কিছু কিছু এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠানামা করেছে।

তবে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের তাপমাত্রা আরও কমতে পারে। তবে বুধবার দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আরও দেখুন- ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘নিভার’। তবে বাংলাদেশে এই ঘুর্ণিঝড়ের প্রভাব খুব একটা পড়বে না বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন