© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিবিসির শীর্ষ ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিনা ও রিমা

শেয়ার করুন:
বিবিসির শীর্ষ ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিনা ও রিমা

বাঁ থেকে- রিনা আক্তার ও রিমা সুলতানা

own-reporter
০৪:৪৮ পিএম | ২৪ নভেম্বর, ২০২০

২০২০ সালের শীর্ষ ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। যে তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুজন নারী। তালিকার ছয় নম্বরে স্থান পেয়েছেন রিনা আক্তার। আর ৮৫ নম্বরে রয়েছেন ইয়ং উইমেন লিডার ফর পিসের সদস্য রিমা সুলতানা রিমু।

জানা গেছে, মাত্র আট বছর বয়সে রিনা আক্তারকে তার এক আত্মীয় একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। কিন্তু রিনা এখন অন্য যৌনকর্মীদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। করোনা মহামারির সময় তিনি ও তার সহযোগীরা সপ্তাহে প্রায় ৪০০ আয়হীন যৌনকর্মীদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন।

রিনা আক্তার জানান, পেটের দায়ে অথবা নানা পরিবেশের শিকার হয়ে নারীরা এ কাজ করেন। তবে তিনি চেষ্টা করেন এই পেশার নারীরা যেন অভুক্ত না থাকে এবং তাদের সন্তানদের যেন এই পেশায় আসতে না হয়।

অপরদিকে শিক্ষক রিমা সুলতানাও এই মহামারির মধ্যে কাজ চালিয়ে গেছেন। ইয়ং উইমেন লিডার ফর পিসের একজন সদস্য রিমা। কক্সবাজারের বাসিন্দা রিমা রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য ন্যূনতম শিক্ষা, যেমন: স্বাক্ষরজ্ঞান, সংখ্যাজ্ঞান, নিশ্চিত করতে ক্লাস পরিচালনা করেন।

রেডিও ব্রডকাস্ট ও থিয়েটার পারফরম্যান্সের মাধ্যমে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্তগুলো সম্পর্কে সচেতনতা তৈরিতেও কাজ করেছেন তিনি।

রিমা জানান, বাংলাদেশ লিঙ্গ সমতা আনতে অঙ্গীকারবদ্ধ। অধিকার আদায়ের জন্য নারীর শক্তিতে বিশ্বাস তার।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের চার জন, পাকিস্তানের দুই জন, আফগানিস্তানের দুই জন এবং নেপালের একজন নারী রয়েছেন শীর্ষ ১০০ নারীর এ তালিকায়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০ জন নারীর একটি তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক আর্ন্তজাতিক গণমাধ্যম বিবিসি।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন