রাজধানীতে ঘুমন্ত সহকর্মীর গায়ে পেট্রোল ঢেলে আগুন

রাজধানীর শ্যামপুরে একটি ফিলিং স্টেশনে রিয়াদ হোসেন (২০) নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রিয়াদের সহকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার ভোরে সালাউদ্দিন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। দগ্ধ রিয়াদকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর অগ্নিদগ্ধ রিয়াদ হোসেনর সহকর্মী মাহমুদুল হাসান ইমন (২২), ফাহাদ আহম্মেদ পাভেল (২৮) ও শহিদুল ইসলাম রনি (১৮) নামে পেট্রোল পাম্পের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্যামপুর থানার ওসি মফিজুল আলম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার ৩ জন ও রিয়াদ একই ফিলিং স্টেশনে কাজ করেন। রিয়াদের সহকর্মী মাহমুদুল হাসান ইমন মঙ্গলবার ভোর ৪টার দিকে ঘুমিয়ে পড়ে। ইমনকে ঘুম থেকে ডেকে তোলার জন্য রিয়াদকে পাঠায় রনি ও ফাহাদ। অনেক ডাকাডাকির এক পর্যায়ে ইমন ঘুম থেকে না ওঠায় তার শরীরে পেট্রোল দিতে বলে রনি ও ফরহাদ। সহকর্মীদের কথা মতো ইমনের শরীরে পেট্রোল ছিটানো হয়। পরে ইমনের ঘুম ভেঙ্গে যায়।

পরে সে তার শরীরে কে পেট্রোল ছিটিয়েছে তা জানতে চায়। তখন রনি ও ফাহাদ রিয়াদের নাম বলে। একথা শুনে পেট্রোল হাতে নিয়ে রিয়াদের সন্ধান করতে থাকে ইমন।

এক পর্যায়ে ফিলিং স্টেশনের স্টাফ রুমে গিয়ে ঘুমন্ত রিয়াদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইমন। এসময় আগুন ছড়িয়ে পড়লে আসামিরা মিলে আগুন নিভিয়ে ফেলে। পরে তারা পালিয়ে যায়।

রিয়াদের বাবা ফরিদ হোসেন গণমাধ্যমকে বলেন, রিয়াদ সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সালাউদ্দিন ফিলিং স্টেশনে কাজ করতো সে। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026