© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের নাটক : ‘সাজানো’ বাসররাতে তরুণীকে ধর্ষণ বর ও ঘটকের!

শেয়ার করুন:
বিয়ের নাটক : ‘সাজানো’ বাসররাতে তরুণীকে ধর্ষণ বর ও ঘটকের!
district-correspondent
০৯:১৭ পিএম | ২৪ নভেম্বর, ২০২০

লক্ষীপুরের কমলনগরে বিয়ের নাটক সাজিয়ে কথিত বাসররাতের নামে তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুয়া বর ও ঘটককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

লক্ষীপুরের কমলনগরে বিয়ের নাটক সাজিয়ে কথিত বাসররাতের নামে তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুয়া বর ও ঘটককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার গ্রেপ্তার ভুয়া বর মো. সুমন ও ঘটক মো. ছগিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। রাতেই ওই নারী বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন।

গ্রেফতার ঘটক মো. ছগির উপজেলার পাটারিরহাট এলাকার শামসুল হকের ছেলে, বর মো. সুমন একই এলাকার ছায়েদুল হকের ছেলে।

ভিকটিম তরুণীর স্বজনরা জানান, শনিবার রাতে বিয়ের নাটক সাজিয়ে ঘটক পরিচয় দিয়ে ছগির ওই নারীকে বাড়ি থেকে কৌশলে পাটারিরহাট এলাকায় নিয়ে যায়। এসময় বাসররাতের নামে ভুয়া পাত্র সুমনসহ ওই ঘটক তরুণীকে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়।

লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় ধর্ষণের মামলা নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টাইমস/জেকে/এসএন

মন্তব্য করুন