© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জানুয়ারিতেই ঢাকায় আসছে উইন্ডিজ দল

শেয়ার করুন:
জানুয়ারিতেই ঢাকায় আসছে উইন্ডিজ দল
sports-desk
০৭:০৪ পিএম | ২৮ নভেম্বর, ২০২০

আগামী জানুয়ারিতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে আসার কথা থাকলেও একই মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে পৌছবে ক্যারিবিয়ানরা।

আগামী জানুয়ারিতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে আসার কথা থাকলেও একই মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে পৌছবে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম এসব তথ্য জানান।

আকরাম খান গণমাধ্যমকে বলেন, আগামী ৭ জানুয়ারি উইন্ডিজ দল বাংলাদেশে আসতে চেয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে উভয়পক্ষ এটাতে সম্মত হয়েছে যে, ৭ জানুয়ারি নয়, বরং পরের এক সপ্তাহ পর ঢাকা পৌছবে তারা। সেই সঙ্গে কোয়ারেন্টিনের সময়ে অনুশীলনের সুবিধাও পাবে ক্যারিবিয়ানরা।

গত সপ্তাহে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ও করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে দুই সদস্যের ক্যারিবিয়ান দল বাংলাদেশে আসে। ক্যারিবিয়ান প্রতিনিধি দলটি বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের আয়োজন নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে। আর এতে করে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার হাতছানি টাইগার বাহিনীর সামনে।

তবে উইন্ডিজ দলকে ঢাকায় পৌছেই থাকতে হবে কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন শেষে কোভিড-১৯ পরীক্ষা শেষে মাঠে নামতে পারবেন খেলোয়াড়রা। আসন্ন সিরিজের সবগুলো ম্যাচ ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করা হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন