বাড়ছে ডেঙ্গুর উপদ্রব: এক মাসে আক্রান্ত ৫০৭

সারাদেশে শুরু হয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই কোনো না কোনো রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন।

কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব তেমন একটা আলোচনায় আসছে না। তবে আলোচনায় না আসলেই যে ডেঙ্গুর প্রাদুর্ভাব নেই বা এডিস মশার উপদ্রব কমে গেছে তেমনটি ভাবার কোনো অবকাশ নেই।

জানা গেছে, চলতি তথা নভেম্বর মাসের গত ২৮ দিনে এখন পর্যন্ত রাজধানীতেই সব মিলিয়ে ৫০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে। যারা সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সর্বমোট এক হাজার ১৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সব রোগীই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ জন। এর মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১১ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫ এবং খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। বর্তমানে সারাদেশের বিভিন্ন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন ডেঙ্গু রোগী।

বিজ্ঞপ্তিতে ডেঙ্গু থেকে বাঁচতে এডিস মশার আবাসস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026