© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার খবরটি গুজব’

শেয়ার করুন:
‘মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার খবরটি গুজব’
own-reporter
০৭:১৯ পিএম | ৩০ নভেম্বর, ২০২০

দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার খবর সত্য নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরণের খবরকে গুজব বলে আখ্যা দেয়া হয়েছে।

দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার খবর সত্য নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরণের খবরকে গুজব বলে আখ্যা দেয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দৈনিক ইনকিলাব পত্রিকায় ২৯ নভেম্বর ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী শিক্ষামন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে দাবি করেছেন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেয়া হবে, যে খবরটি ভিত্তিহীন ও গুজব।’

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে মন্তব্য করেননি। এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

টাইমস/এসএন

মন্তব্য করুন