৯৯৯-এ ফোন করে মিথ্যা তথ্য দিলেই শাস্তি

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে মিথ্যা, বানোয়াট, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য দিলে শাস্তির বিধান রেখে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা, ২০২০’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া জাতীয় জরুরি সেবা পরিচালনায় একটি আলাদা ইউনিট গঠন করে কমপক্ষে ডিআইজি পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে কল দিয়ে সেবা পাওয়ার বিষয়টি আরও কার্যকর করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সম্পদ, জননিরাপত্তা, জনশৃঙ্খলা অপরাধ দমন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তার মত জরুরী সেবা যেন আরও কার্যকর ভাবে দেয়া যায় এ লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘৯৯৯’ নম্বরে যদি শিশু বা কেউ যদি না বুঝে গুজব বা মিথ্যা তথ্য দেয়, সেটা ছাড় দেয়া হবে। তবে ইচ্ছা করে যদি কেউ এমনটা করে, তবে তা অপরাধ হিসেবে ধরা হবে।

তিনি আরও বলেন, কে কোথা থেকে কল করছে, সেটা টোটালি ডিটেক্ট করা হবে। সুতরাং কেউ সহজে মিথ্যা তথ্য দিয়ে সুবিধা করতে পারবে না। এ জরুরি সেবাটি মূলত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের গাইডলাইনে হয়েছে। কাজেই এ সেবাটি বিতর্কিত করার কোনো সুযোগ নেই।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026