© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবা-মা ভোট দিতে যাওয়ার সুযোগে সাভারে শিশুকে ধর্ষণ

শেয়ার করুন:
বাবা-মা ভোট দিতে যাওয়ার সুযোগে সাভারে শিশুকে ধর্ষণ

প্রতিকী ছবি

own-reporter
০৬:৫৬ পিএম | ১৮ জানুয়ারি, ২০২১

ঢাকার সাভারে বাবা-মা ভোট দিতে যাওয়ার সুযোগে ৯ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাবিবুর রহমান নামের এক রাজমিস্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন ভিকটিমের বাবা।

ঢাকার সাভারে বাবা-মা ভোট দিতে যাওয়ার সুযোগে ৯ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাবিবুর রহমান নামের এক রাজমিস্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন ভিকটিমের বাবা।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানায় মামলাটি করা হয়।

সাভার মডেল থানার এসআই ওবায়দুল জানান, শনিবার (১৬ জানুয়ারি) বিকালে সাভারের রাজাসন মণ্ডলপাড়া এলাকায় নিজ ভাড়াবাসায় নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে রাজমিস্ত্রি হাবিবুর। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

ভিকটিম শিশুর স্বজনরা জানান, পৌর নির্বাচনের দিন ভোটের আমেজে সবাই ভোটকেন্দ্রে যায়। এই সুযোগে বাড়িতে কেউ না থাকায় হাবিবুর রহমান ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

সাভার মডেল থানার এসআই ওবায়দুল গণমাধ্যমকে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন