© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত হয়েছেন ইনু

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত হয়েছেন ইনু
own-reporter
০৮:১২ পিএম | ১৮ জানুয়ারি, ২০২১

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে জাসদের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানিয়েছে, গত এক সপ্তাহ থেকে হাসানুল হক ইনু করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হলেও তার শরীরে করোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি। তবে বাড়তি সতর্কতা হিসেবে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসাপাতেলে ভর্তি হয়েছেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন