© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে ইয়াবা ও নারীসহ এসআই আটক

শেয়ার করুন:
সিলেটে ইয়াবা ও নারীসহ এসআই আটক
own-reporter-sylhet
০৮:৫৩ পিএম | ১৮ জানুয়ারি, ২০২১

সিলেট নগরীতে ইয়াবা বিক্রি করার সময় নারীসহ রোকন উদ্দিন ভুঁইয়া নামে পুলিশের এক এসআইকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

সিলেট নগরীতে ইয়াবা বিক্রি করার সময় নারীসহ রোকন উদ্দিন ভুঁইয়া নামে পুলিশের এক এসআইকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) বিকালে নগরীর সুবিদবাজার এলাকা থেকে নারীসহ এসআই রুকন উদ্দিন ভুঁইয়াকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের গণমাধ্যমকে জানান, আটক রোকন উদ্দিন বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন লালাবাজারে কর্মরত আছেন।

এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অভিযোগে ইয়াবা ও কথিত স্ত্রীসহ এসআই রোকনকে আটক করে র‌্যাব-৯।

টাইমস/এসএন

মন্তব্য করুন