কুমিল্লায় স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভপাতের অভিযোগ
কুমিল্লায় আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত বুধবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম (দ.) ইউনিয়ন পোমঁগাও গ্রামে এ ঘটনা ঘটে।
কুমিল্লায় আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম (দক্ষিণ) ইউনিয়ন পোমঁগাও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঝলম (দ.) ইউনিয়ন পোমঁগাও গ্রামের পান্না বেগমের সঙ্গে একই গ্রামের রিপন মিয়ার বিয়ে হয়। রিপন মিয়া একজন অটোরিকশাচালক। গত মঙ্গলবার তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন মিয়া আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পান্নার পেটে লাথি মারে।
মুমূর্ষু অবস্থায় পান্নাকে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা বলেন, তলপেটে আঘাতের কারণে রক্তক্ষরণ ও আট মাসের বাচ্চা মারা গেছে। বুধবার সন্ধ্যায় গর্ভপাতে মৃত সন্তান হয়। তবে সন্তানের মা পান্না বেগম সুস্থ রয়েছেন।
এ বিষয়ে রিপন মিয়ার বলেন, ওই দিন গরুর গোয়ালে যাওয়ার সময় মাটিতে পড়ে যায় স্ত্রী পান্না। স্ত্রী সন্তান কে মারধর করার অভিযোগ সত্য নয়।
টাইমস/এসজে/এসএন