সংঘর্ষের ঘটনায় জবি ছাত্রলীগের কমিটি স্থগিত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা সমুন্নত রাখতে নেতাদের আন্তরিকতা ও সদিচ্ছার ঘাটতি পরিলক্ষিত হওয়ায় তাদের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

একই সঙ্গে অধিকতর তদন্তের স্বার্থে কেন্দ্রীয় নেতা সোহান খান, আরেফিন সিদ্দিক সুজন, আল নাহিয়ান জয়, ইয়াদ আল রিয়াদকে নিয়ে চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

প্রসঙ্গত, প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী তুহিনকে মারধর করে সভাপতি পক্ষের কর্মীরা।

পরে সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি পক্ষের কর্মী মনোবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের নয়ন ও রিফাতকে মারধর করেন।

এর জের ধরে রোববার সকাল ১১টা থেকে ক্যাম্পাসে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, সাধারণ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন।

 

টাইমস/টিআর/এক্স

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026