© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আড়াইহাজারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
আড়াইহাজারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
own-reporter-narayanganj
০৬:০০ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাশিদা বেগম (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর গ্রামের তার বাবার বাড়ি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাশিদা বেগম (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর গ্রামের তার বাবার বাড়ি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রাশিদা পার্শ্ববর্তী চৈতনকান্দা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাঈনুদ্দিনের স্ত্রী।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাসির উদ্দিন জানান, আট বছর আগে চৈতনকান্দা গ্রামের খলিল মিয়ার ছেলে মাঈনুদ্দিনের সঙ্গে পাশের মানিকপুর গ্রামের গণির মেয়ে রাশিদার বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে দেড় বছর আগে তার স্বামী মাঈনুদ্দিন মালয়েশিয়া যায়। স্বামী বিদেশে যাওয়ার পর থেকে রাশিদা বাবার বাড়িতেই থাকতেন।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, বেশ কিছুদিন কয়েক দিন ধরে প্রবাসী স্বামীর সাথে তার মনোমালিন্য চলছিল। সোমবার সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এর আগে সঠিক করে কিছু বলা যাবে না।

ওসি বলে, মরদেহ ময়না তদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন