© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শেয়ার করুন:
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
central-desk
০৯:১৫ এএম | ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে ও সোমবার রাতে ভাটারায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে ও সোমবার রাতে ভাটারায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- নৈশ প্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৪০)। নিহতদের মধ্যে কবিরের বাড়ি বাগেরহাট আর শাহিনের বাড়ি পিরোজপুর জেলায়। দু'জনই ভাটারা এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, মালিবাগ-মৌচাক সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়ে পড়েছিলেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ভোরে ঢামেকে নিয়ে আসেন। পরে সকাল ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতের একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী কবিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন