© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তার দখলে থাকা গাড়ি উদ্ধার  

শেয়ার করুন:
এবার প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তার দখলে থাকা গাড়ি উদ্ধার   
central-desk
০৬:৪৯ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

এবার বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তার দখলে থাকা একটি প্রাডো জিপ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ কেন্দ্রে পাওয়া এক অভিযোগের ভিত্তিতে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে সোমবার দুপুরে দুদকের একটি টিম অভিযানে নামে।

এবার বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তার দখলে থাকা একটি প্রাডো জিপ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ কেন্দ্রে পাওয়া এক অভিযোগের ভিত্তিতে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে সোমবার দুপুরে দুদকের একটি টিম অভিযানে নামে।

খবর পেয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওই কর্মকর্তার দখলে থাকা সাদা রংয়ের প্রাডো জিপটি (ঢাকা মেট্রো-ঘ-১১-৩৫৫৮) দুদক প্রধান কার্যালয়ের সামনে হাজির করা হয়।

জানা গেছে, প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক ডা. মাহবুবুল হক একটি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও গত আট মাস ধরে প্রোজেক্ট পরিচালকের সরকারি গাড়ি ব্যবহার করে আসছেন।

ওই গাড়িচালকের দেয়া তথ্যে জানা গেছে, ২০১৮ সালের জুন মাসে ‘হাঁস প্রজনন প্রকল্প’ নামক প্রকল্পের মেয়াদ শেষ হয়। অথচ ওই প্রকল্পের প্রোজেক্ট পরিচালক ডা. মাহবুবুল হক গত আট মাস ধরে অবৈধভাবে গাড়িটি ব্যবহার করে আসছিলেন।

গাড়িচালকের বেতন ও ওভারটাইম বাবদ মাসে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। প্রাথমিক তথ্যাবলি সংগ্রহের পর গাড়িটি অধিদফতরের কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়া হয়।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন