© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেবাচিমে ময়লার ডাস্টবিনে মিলল ২২ নবজাতকের মরদেহ

শেয়ার করুন:
শেবাচিমে ময়লার ডাস্টবিনে মিলল ২২ নবজাতকের মরদেহ
country-desk
১০:৩৫ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়লার ডাস্টবিন থেকে ২২ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে উদ্ধারকৃত এসব নবজাতকের অধিকাংশ অপরিণত। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল মোদাচ্ছের আলী কবির জানান, রাতে পরিচ্ছন্ন কর্মীরা হাসপাতালের পশ্চিম পাশে কেন্দ্রীয় পানির ট্যাংকের পাশে থাকা ডাস্টবিনের ময়লা অপসারণ করছিলেন। এ সময় তারা ময়লার ভেতরে বালতি ভরা অপরিণত শিশুর মরদেহগুলো দেখতে পান।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়লার ডাস্টবিন থেকে ২২ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত পৌনে ৯টার দিকে উদ্ধারকৃত এসব নবজাতকের অধিকাংশ অপরিণত।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল মোদাচ্ছের আলী কবির জানান, রাতে পরিচ্ছন্ন কর্মীরা হাসপাতালের পশ্চিম পাশে কেন্দ্রীয় পানির ট্যাংকের পাশে থাকা ডাস্টবিনের ময়লা অপসারণ করছিলেন। এ সময় তারা ময়লার ভেতরে বালতি ভরা অপরিণত শিশুর মরদেহগুলো দেখতে পান।

তিনি বলেন, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। আমরা দেখেছি ওখানে ২২টি অপরিণত শিশুর মরদেহ রয়েছে। তবে পরিচ্ছন্ন কর্মীদের দাবি-মৃতদেহের সংখ্যা ২৫টি।

মোদাচ্ছের কবির বলেন, অনেক মায়েদের অপরিণত বাচ্চা জন্মায়, যা অনেক সময় পরিবারের লোকেরা নিয়ে যায়। আবার অনেকে ফেলে যায়। রেখে যাওয়া বাচ্চাগুলো দিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নেয়া হয়। পরে তা কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে মাটি চাপা দেয়া হয়।

‘কিন্তু বাচ্চাগুলোর মরদেহ মাটি চাপা না দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়া হলো কেন? সে বিষয়টি আমার জানা নেই।’

তবে কর্তৃপক্ষের নির্দেশে ওই স্থানেই মরদেহগুলো মাটি চাপা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার মোদাচ্ছের কবির।

কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন