© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালুকায় পলিথিনে মোড়ানো যুবকের মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
ভালুকায় পলিথিনে মোড়ানো যুবকের মরদেহ উদ্ধার
own-reporter-mymensingh
১০:৪৮ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি জঙ্গল থেকে মাথা পলিথিনে মোড়ানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার উথুরা ইউনিয়নের মর্চি গ্রামের ওই জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি জঙ্গল থেকে মাথা পলিথিনে মোড়ানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার উথুরা ইউনিয়নের মর্চি গ্রামের ওই জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আমিরুল ইসলাম (১৮)। সে উথুরা ইউনিয়নের মর্চি গ্রামের মোস্তাফা মিয়ার পুত্র। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, আমিরুল ইসলামের মরদেহটি জঙ্গলে পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হয় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কারণ মরদেহ উদ্ধার করার সময় নিহতের মাথা পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন