© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় মাদকবিক্রেতাসহ গ্রেফতার ৯৮

শেয়ার করুন:
খুলনায় মাদকবিক্রেতাসহ গ্রেফতার ৯৮
own-reporter-khulna
০১:০৮ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

খুলনায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদকবিক্রেতাসহ ৯৮ জনকে গ্রেফতার করেছে জেলা ও মহানগর পুলিশ। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত খুলনা জেলার নয় ও মহানগরের আট থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

খুলনায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদকবিক্রেতাসহ ৯৮ জনকে গ্রেফতার করেছে জেলা ও মহানগর পুলিশ।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত খুলনা জেলার নয় ও মহানগরের আট থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলার বিশেষ শাখা এএসপি মো. আনিচুর রহমান জানান, জেলা পুলিশের নিয়মিত বিশেষ ২৪ ঘণ্টার অভিযানে জেলার থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ীসহ মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মহানগরের অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, মহানগরের বিভিন্ন থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতাসহ মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা, ৬৫ গ্রাম গাঁজা ও দুই লিটার দেশী মদ উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন