৬ মাসের মধ্যে ফোর হুইলার নীতিমালা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের দেশে ফোর-হুইলার(গাড়ি) নিয়ে এখনও কোনো আইন বা নীতিমালা নেই। তবে আগামী চার থেকে ৬ মাসের মধ্যে আমরা একটি নীতিমালা প্রণয়ন করব, যার মাধ্যমে আমরা ফোর-হুইলার সংযোজন ও প্রস্তুতকরণের দিকে এগিয়ে যাব। নীতিমালা থেকে পর্যায়ক্রমে আইন প্রণয়ন করা হবে।
 
শুক্রবার সকালে আইসিসিবিতে চার দিনব্যাপী ‘ইন্দো-বাংলা অটোমোটিভ শো’র  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। 
 
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা গাড়ি তৈরি করলে সেই গাড়ি বিদেশেও রপ্তানি করতে পারব। বেশ কয়েকটি দেশের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি রয়েছে, অনেকের সঙ্গে ‘ডিউটি ফ্রি’ (বিনাশুল্ক) চুক্তিও রয়েছে। তারা সেই সুবিধাকে কাজে লাগিয়ে আমাদের দেশ থেকে গাড়ি নিতে পারে।
 
বাংলাদেশ থেকে মোটর যানবাহনের জন্য টায়ার তৈরিতে বিনিয়োগেও আহ্বান জানান সরকারের এ মন্ত্রী।
 
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সোয়াইকা, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মতলুব আহমাদ, বাংলাদেশ অটো মোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) সভাপতি হাফিজুর রহমান খান, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএমএএমএ) সভাপতি মতিউর রহমান খান, সোসাইটি অফ ইন্ডিয়ান অটো মোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এর কো-চেয়ার সুশান্ত নায়েকসহ বাংলাদেশ ও ভারতের অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা।
 
২০১৮ সালের ধারাবাহিকতায় টানা দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ইন্দো-বাংলা অটোমোটিভ শো। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো ধরনের টিকিট বা প্রবেশমূল্য ছাড়াই মেলা প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন দর্শনার্থীরা। বাংলাদেশ ও ভারত ভিত্তিক অটো মোবাইল খাত সংশ্লিষ্ট ৫০টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছেন।
 
 
 
টাইমস/এমএএইচ

Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026