© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

শেয়ার করুন:
পাবনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
country-desk
০৯:৪৮ এএম | ০২ মার্চ, ২০১৯

পাবনার ঈশ্বরদী উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে জনতার গণপিটুনিতে এক যুবক (২৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার পতিরাজপুর পুরাতন মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে পতিরাজপুর গ্রামের একটি বাড়িতে ৫-৬ জনের এক ডাকাতদল ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার চেষ্টা করে।

পাবনার ঈশ্বরদী উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে জনতার গণপিটুনিতে এক যুবক (২৭) নিহত হয়েছেন।

শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার পতিরাজপুর পুরাতন মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে পতিরাজপুর গ্রামের একটি বাড়িতে ৫-৬ জনের এক ডাকাতদল ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও একজন ধরা পরে যায়। স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই যুবকটি মারা যায়।

মুলাডুলি ইউনিয়ন পরিষদ সদস্য তারা মেম্বার জানান, আমার বাড়ির পাশে কমলা ও তাজুলের ঘরে ৫-৬ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতদের ধাওয়া করলে একজন ধরা পরে। এ সময় তাকে গণপিটুনি দেয়া হলে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

টাইমস/এসআর/জিএস

মন্তব্য করুন