© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে সড়কে ঝরল ২ প্রাণ

শেয়ার করুন:
রাজধানীতে সড়কে ঝরল ২ প্রাণ
central-desk
১০:০০ এএম | ০২ মার্চ, ২০১৯

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় বিল্লাল (৩৪) নামের এক শ্রমিক ও যাত্রাবাড়ীতে ট্রাক থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের আরেক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালের দিকে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম-উজ জামান বলেন, নিহত বিল্লাল বসুমতি পরিবহনের শ্রমিক।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় বিল্লাল (৩৪) নামের এক শ্রমিক ও যাত্রাবাড়ীতে ট্রাক থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের আরেক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকালের দিকে পৃথক এই দুর্ঘটনা ঘটে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম-উজ জামান বলেন, নিহত বিল্লাল বসুমতি পরিবহনের শ্রমিক। তিনি লাইনম্যানের কাজ করতেন। বিল্লাল গাবতলী বাস টার্মিনালে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, ট্রাক থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, গাবতলীতে নিহত বিল্লাল ও যাত্রাবাড়ীতে নিহত আরেকজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন