© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে নারীসহ নয়জন আটক

শেয়ার করুন:
সিলেটে নারীসহ নয়জন আটক
own-reporter-sylhet
১২:১৩ পিএম | ০২ মার্চ, ২০১৯

অসামাজিক কার্যকলাপের দায়ে সিলেটে অভিযানে চালিয়ে নারীসহ নয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর সুরমা মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

অসামাজিক কার্যকলাপের দায়ে সিলেটে অভিযানে চালিয়ে নারীসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে নগরীর সুরমা মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, দেলোয়ার হোসেন কাল্লু (২৯), রানা (২১), রাশিদা বেগম (১৯), আঁখি (৩২), রিতা বেগম (৩৫), হাসনা (২০), নিউ সুরমা হোটেলের স্টাফ কামরুল ইসলাম (৪০)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, অসামাজিক কার্যকলাপ রোধের অংশ হিসেবে শুক্রবার রাত ১১ টা থেকে ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন