সিলেটে প্রাইভেটকার উল্টে একজন নিহত
সিলেটে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার সকাল ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেটে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার সকাল ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাহিদ আহমদ (৩২)। তিনি উত্তরার বাসিন্দা। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জাফলংগামী প্রাইভেটকারটি বাঘের সড়ক এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাসুক আহমদ জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে সিলেট হয়ে জাফলং যাচ্ছিল। বাঘের সড়ক এলাকায় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
টাইমস/এসআর/এইচইউ