© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবি কার্জন হল এলাকা থেকে নবজাতক উদ্ধার

শেয়ার করুন:
ঢাবি কার্জন হল এলাকা থেকে নবজাতক উদ্ধার
central-desk
০২:৫৬ পিএম | ২০ নভেম্বর, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা দুইটার দিকে কার্জন হলের পাশে বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাবির স্টাফ শাহিন মিয়া জানান, আজ বেলা দুইটার দিকে কার্জন হলের পাশে বিআরটিসি বাস স্ট্যান্ডে একটি বাসের চাকার পাশে নবজাতকটি নড়াচড়া করতে দেখা যায়। পরে তাকে উদ্ধার বেলা ২টা ২০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, নবজাতকটি কন্যা সন্তান। লাল, হলুদ ও গোলাপী রংয়ের একটি ওড়না দিয়ে প্যাচানো ছিল।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাড়ির এসআই বাচ্চু মিয়া জানান, নবজাতকের বয়স একদিন হবে। তাকে ঢামেকের ২১১ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাজধানীর কোনো ক্লিনিকে শিশুটির জন্ম হয়েছে। পরে তাকে কার্জন হলের পাশে ফেলে দেয়া হয়েছে।

মন্তব্য করুন