রংপুর মেডিকেলে অনির্দিষ্টকালের ধর্মঘট  

রোগীর স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৫ দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।

জানা যায়, মঙ্গলবার ভোরে হৃদরোগ বিভাগে রহিমা খাতুন নামে এক রোগী মারা যান। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে রোগীর স্বজনরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা.হালিমা ও ডা.আলেয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং চিকিৎসক পরিষদের কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন ডাক্তাররা।

ইন্টার্ন চিকিৎসকরা এই ঘটনার জন্য ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করছে। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো হাসপাতালে পুলিশ ফাঁড়ি স্থাপন করা, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, হাসপাতালে নিরাপত্তা বাড়ানো।

মারা যাওয়া রোগী রহিমা খাতুনের এক স্বজন জানান, মঙ্গলবার ভোরে রহিমা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তবে সেখানে কোন ডাক্তার পাওয়া যায়নি। এমনকি চিকিৎসকদের অনুরোধ করেও তাদের রোগীর কক্ষে নিয়ে আসা যায়নি। ফলে দেড় ঘণ্টা পর বিনা চিকিৎসায় তিনি মারা যান। এর ফলে চিকিৎসকদের সাথে কথা কাটাকাটি হয়। এরপর লাশ নিয়ে আমরা বাড়িতে চলে আসি। হাসপাতালে কোন ভাঙচুর করা হয়নি।

তিনি অভিযোগ করেন, অভিযোগ থেকে বাঁচতে তারা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এই গল্প তৈরি করছেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা.আবরাবার জিসান জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

হাসপাতালের পরিচালক ডা. অজয় রায় বলেন, ইন্টার্ন চিকিৎসকদের আকস্মিক ধর্মঘটে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তাদের দাবি বাস্তবায়নের জন্য আশ্বাস দেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026