© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরাগ তীরে ভাঙা হচ্ছে অবৈধ সব বহুতল ভবন

শেয়ার করুন:
তুরাগ তীরে ভাঙা হচ্ছে অবৈধ সব বহুতল ভবন
central-desk
০৩:৫১ পিএম | ১৩ মার্চ, ২০১৯

তুরাগ তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। বুধবার ঢাকার মোহাম্মদপুরে এলাকায় এই অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ১৭ দিনের মতো এই অভিযান শুরু হয়েছে।

তুরাগ তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। বুধবার ঢাকার মোহাম্মদপুরে এলাকায় এই অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ১৭ দিনের মতো এই অভিযান শুরু হয়েছে।

তিনি বলেন, অভিযানের শুরুতেই মোহাম্মাদপুর এলাকায় ঢাকা উদ্যানের বিপরীতে ‘আকাশ লীনা হাউজিং’ এর একটি পাকা ভবন এবং ১০টি ভবনের সীমানা দেয়াল ভেঙে ফেলা হয়।

একেএম আরিফ উদ্দিন জানান, তাদের এই অভিযান বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এর আগে মঙ্গলবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।

এসব স্থাপনার মধ্যে একটি চারতলা, দুটি তিনতলা, পাঁচটি দোতলা ও ছয়টি একতলা ভবন রয়েছে বলে আরিফ উদ্দিন জানান।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সম্প্রতি সংসদে বলেন, নদী তীরে অবৈধ দখল উচ্ছেদ ঠেকাতে কারও প্রভাবই খাটবে না। বিআইডব্লিউটিএ যে অভিযান শুরু করেছে, তা অব্যাহত থাকবে।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন