© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইল বিশ্ববিদ্যালয়ে ভবনের ছাদ ধসে আহত ১৮

শেয়ার করুন:
টাঙ্গাইল বিশ্ববিদ্যালয়ে ভবনের ছাদ ধসে আহত ১৮
own-reporter-tangail
০৪:০২ পিএম | ১৩ মার্চ, ২০১৯

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৮ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে এই ছাদ ধসের ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মামুন মিয়া জানান, রাতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৮ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে এই ছাদ ধসের ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মামুন মিয়া জানান, রাতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। রাত ১২ টার দিকে হঠাৎ করে সদ্য নির্মাণ করা ছাদের ২য় তলার পশ্চিম প্রান্তের উত্তর কোণা ভেঙ্গে পরে। এর নিচে চাপা পড়ে ১৮ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, ছাদ ধসে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন