© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় রূপালী ব্যাংকে অগ্নিকাণ্ড

শেয়ার করুন:
খুলনায় রূপালী ব্যাংকে অগ্নিকাণ্ড
country-desk
০৯:৪৩ পিএম | ১৩ মার্চ, ২০১৯

খুলনার দৌলতপুরের মুহসিন মোড়ে অবস্থিত রূপালী ব্যাংকের কর্পোরেট শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শাখাটির নিরাপত্তা কর্মী হাসিব মোল্লা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে জেনারেটর বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খুলনার দৌলতপুরের মুহসিন মোড়ে অবস্থিত রূপালী ব্যাংকের কর্পোরেট শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে আহত হয়েছেন শাখাটির নিরাপত্তা কর্মী হাসিব মোল্লা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে জেনারেটর বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপপরিচালক আবুল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটর বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে।

রূপালী ব্যাংক দৌলতপুর শাখার ডিজিএম বিলকিস আরা জানান, দুপুর ১ টার দিকে জেনারেটর বিস্ফোরণে আগুন লাগে। এতে ব্যাংকের ১৬টি কম্পিউটার, ১১টি এসিসহ বিদ্যুৎ সংযোগের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

টাইমস/এমএএইচ/জেডটি

মন্তব্য করুন