© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরণ অনশনে রোকেয়া হলের ৫ ছাত্রী

শেয়ার করুন:
আমরণ অনশনে রোকেয়া হলের ৫ ছাত্রী
central-desk
১০:১৭ এএম | ১৪ মার্চ, ২০১৯

কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন, হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ ৪ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ওই হলের পাঁচ ছাত্রী। বুধবার রাত ৯টা থেকে তারা রোকেয়া হলের ফটকে অনশন শুরু করেন। এসময় পাশে তাদের সমর্থকেরা একই দাবিতে বিক্ষোভ করছে। সকাল থেকে বিক্ষোভকারী ছাত্রীদের সংখ্যা বাড়ছে।

কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন, হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ ৪ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ওই হলের পাঁচ ছাত্রী। বুধবার রাত ৯টা থেকে তারা রোকেয়া হলের ফটকে অনশন শুরু করেন। তাদের সমর্থকেরাও একই দাবিতে বিক্ষোভ করছে। সকাল থেকে বিক্ষোভকারী ছাত্রীদের সংখ্যা বাড়ছে।

অনশনে বসা ছাত্রীদের মধ্যে রাফিয়া সুলতানা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে রোকেয়া হল সংসদে ভিপি, সায়েদা আফরিন বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে হল সংসদের এজিএস, শ্রবণা শফিক দীপ্তি স্বতন্ত্র জোট থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদে স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে আর প্রমি খিশা হল সংসদে সদস্যপদে ছাত্র ফেডারেশনের প্রার্থী ছিলেন। অপর ছাত্রী জয়ন্তী রেজা প্রার্থী ছিলেন না।

তাদের অন্য দুই দাবি হলো—ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীসহ ৭ জন ও অজ্ঞাতনামা ৪০ জনের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার এবং আন্দোলনে অংশ নেয়া হলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

অনশনে অংশ নেওয়া সায়েদা আফরিন সাংবাদিকদের বলেন, ‘রোকেয়া হল সংসদে যে নির্বাচন হয়েছে, তা ছিল একটি প্রহসনের নির্বাচন। হল প্রশাসন নির্লজ্জভাবে ছাত্রলীগকে জিতিয়েছে। মঙ্গলবার রাতভর বিক্ষোভ করেও আমরা হল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। শেষ পর্যন্ত অনশনে বসতে বাধ্য হয়েছি।’

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা বলেন, ‘বিক্ষোভকারী ছাত্রীরা যেসব দাবি জানাচ্ছে, তা পূরণের এখতিয়ার আমার নেই৷ আমি কারও বিরুদ্ধে মামলা করিনি। অহেতুক মিথ্যা গুজব রটিয়ে মঙ্গলবার রাতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হয়েছে।’

 

টাইমস/জিএস

মন্তব্য করুন