© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় এএসআই প্রত্যাহার

শেয়ার করুন:
চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় এএসআই প্রত্যাহার
own-reporter-chattogram
১০:২৬ এএম | ১৪ মার্চ, ২০১৯

চট্টগ্রামে ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতেই এএসআই শরীফুল ইসলামকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার বিজয় বসাক। এএসআই শরীফুল বায়েজিদ বোস্তামি থানায় কর্মরত ছিলেন। তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রামে ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।

লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতেই এএসআই শরীফুল ইসলামকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার বিজয় বসাক।

এএসআই শরীফুল বায়েজিদ বোস্তামি থানায় কর্মরত ছিলেন। তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, বুধবার বিকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বালুচরা এলাকায় ফোর এইচ গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জ করা হচ্ছিল। সেই ছবি ধারণ করতে গেলে ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করা হয়।

ঘটনা সর্ম্পকে জুয়েল শীল সাংবাদিকদের জানান, পুলিশ বিক্ষোভকারী নারী শ্রমিকদের ওপর লাঠিচার্জ করছিল। তিনি ওই ছবি ধারণ করতে গেলে এএসআই শরীফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য বাধা দেন। একপর্যায়ে তারা ক্যামেরা কেড়ে নেন এবং সব ছবি ডিলিট করে দেন। এ সময় তার সঙ্গে দুর্ব্যবহারও করা হয়।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা বিজয় বসাক বলেন, ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করা হয়েছে এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। এ ঘটনায় এএসআই শরীফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বায়েজিদ জোনের সহকারী কমিশনারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন