© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগুনে সিলেট আড়ংয়ের ক্ষতি ১৫ হাজার টাকা

শেয়ার করুন:
আগুনে সিলেট আড়ংয়ের ক্ষতি ১৫ হাজার টাকা
own-reporter-sylhet
০২:২১ পিএম | ১৪ মার্চ, ২০১৯

সিলেট মহানগরীর আড়ংয়ের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে শোরুমের ব্যাগের গোডাউনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আড়ংয়ের শোরুমের ব্যাগের গোডাউনে ধোয়া উড়তে দেখে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তারা আরও জানান, এই অগ্নিকাণ্ডটি আড়ংয়ের শোরুমের ব্যাগের গোডাউনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে আড়ংয়ের প্রায় ১৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন