মিরসরাইয়ে ‘দ্রুত গতি’র বাইকে গেলো তিন বন্ধুর প্রাণ

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ওসমানপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ওসি মো. ইফতেখার হাসান।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের শাহ আলমের ছেলে মেহেদী হাসান (২৮), ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকার মুসলিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২২) ও জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার নুরুল আবছারের ছেলে আরিফ হোসেন (২০)।

ওসি ইফতেখার হাসান বলেন, তিন বন্ধু দ্রুত গতিতে মোটরসাইকেল করে মুহুরি প্রজেক্ট এলাকা থেকে ফেরার পথে ওসমানপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। একজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে মারা যান।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. রঞ্জন কুমার সিংহ বলেন, তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে মারা যান।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026