এমপি মেননের গাড়িতে বাসের ধাক্কা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি রাশেদ খান মেননের ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের একটি বাস।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালী উড়াল সেতু সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটেছে।

তবে মেননকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তার কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় বাসসহ চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, চালক আমানুল্লাহর বাস চালানোর লাইসেন্স এবং বাসটির ফিটনেস সনদ ছিল না।

রাশেদ খান মেনন জানান, ব্যক্তিগত প্রাডো গাড়িতে করে তিনি আজ সকালে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। মহাখালী উড়াল সেতু সংলগ্ন সড়কের ওপর বলাকা পরিবহনের বাসটি থেমে যাত্রী ওঠাচ্ছিল। তখন পাশ দিয়ে যাওয়ার সময় তার গাড়িটিকে ধাক্কা দিয়ে বাসটি চলে যায়।

কিছু দূর যাওয়ার পর বলাকা পরিবহনের বাসটি থামান তার দেহরক্ষী। এ সময় কর্তব্যরত ট্রাফিক কর্মকর্তা এসে যাচাই করে দেখেন যে, বাসের বিরুদ্ধে মামলা রয়েছে। চালকের কোনো লাইসেন্স নেই। বাসটির ফিটনেস সনদও নেই।

পরে চালক, তাঁর সহকারীসহ বাসটিকে বনানী থানায় আনা হয়েছে। এ ঘটনায় রাশেদ খান মেননের নিরাপত্তা কর্মকর্তা বনানী থানায় একটি মামলা করেছেন।

বনানী থানার এসআই মোখলেসুর রহমান বলেন, চালকের হালকা যান চালানোর লাইসেন্সের ডেলিভারি স্লিপ ছিল। কিন্তু তার ভারী যান চালানোর লাইসেন্স নেই।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026
img
হুমকি-ধামকি দিয়ে জামায়াতকে পরাজিত করা যাবে না: আব্দুল বাতেন Feb 03, 2026
img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026
img
সমালোচনা করা অধিকার, তবে শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির Feb 03, 2026
img
পঞ্চম বিবাহবার্ষিকীতে সংগীতশিল্পী ইমনের বিয়ের অজানা স্মৃতি! Feb 03, 2026
img
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি Feb 03, 2026
img
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Feb 03, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা Feb 03, 2026
img
আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাবো: পরিবেশ উপদেষ্টা Feb 03, 2026
img
মেয়েকে নীনার নায়িকা হতে নিষেধ করার কারণ কী? Feb 03, 2026