© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বানিয়াচংয়ে টানা ৪ বারের ইউপি সদস্য খুন

শেয়ার করুন:
বানিয়াচংয়ে টানা ৪ বারের ইউপি সদস্য খুন
country-desk
১০:১০ এএম | ২৩ মার্চ, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ময়না মিয়া (৬০) নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ময়না মিয়া বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই ওয়ার্ড থেকে টানা চার বারের নির্বাচিত সদস্য। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার যাত্রাপাশা মহল্লায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ময়না মিয়া (৬০) নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ময়না মিয়া বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই ওয়ার্ড থেকে টানা চার বারের নির্বাচিত সদস্য।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার যাত্রাপাশা মহল্লায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক বলেন, রাতে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ যাত্রাপাশা মহল্লার একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে। তার গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা বলতে পারেনি পুলিশ।

ওসি রাশেদ আরও বলেন, পুলিশ খুনি শনাক্ত করতে অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন