© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৮

শেয়ার করুন:
ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৮
central-desk
১২:৫৬ পিএম | ২৩ মার্চ, ২০১৯

রাজধানীতে বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপি নিউজ জানায়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীতে বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপি নিউজ জানায়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক হাজার ২৯১ পিস ইয়াবা ট্যাবলেট,  ৫৬৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৫৭ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ১৭টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা হয়েছে।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন