© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রামপুরায় চার তলা ভবনে অগ্নিকাণ্ড  

শেয়ার করুন:
রামপুরায় চার তলা ভবনে অগ্নিকাণ্ড   

রাজধানীর রামপুরায় একটি চারতলা ভবনে আগুন। ছবি: সংগৃহীত

own-reporter
০৯:২৩ পিএম | ২৩ মার্চ, ২০১৯

রাজধানীর রামপুরায় একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। শনিবার বিকেল ৫টায় মক্কি মসজিদ গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে খিলগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক আবুদল আলিম শিকদার জানিয়েছেন।

রাজধানীর রামপুরায় একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

শনিবার বিকেল ৫টায় মক্কি মসজিদ গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে খিলগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক আবুদল আলিম শিকদার জানিয়েছেন।

তিনি জানান, ভবনের ভেতরে অনেক মোটরসাইকেল ছিল। তিনটি বাদে বাকিগুলো নিরাপদে বের করে নিয়েছেন স্থানীয়রা।

এছাড়া কম্পিউটার, প্রিন্টার ও মোবাইলসামগ্রীও ভস্মীভূত হয়েছে বলে তিনি জানান।

আগুন লাগার পর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন উল্লেখ করে আলিম শিকদার আরও বলেন, ভবনটি অনেক পুরনো। দেয়ালের পলেস্তরা খসে পড়েছে। এটা মানুষ বসবাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

চারতলা ভবনটির তিনতলায় লোকজন বাস করেন। তবে নিচতলায় একটি কম্পিউটার দোকান আছে। সেখানে শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন