এবার সিকৃবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দিয়ে ‘হত্যা’

রাজধানী ঢাকার প্রগতি সরণিতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার নিহতের ঘটনার রেশ না কাটতেই এবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে চালক-হেলপারের বিরুদ্ধে।

শনিবার বিকাল ৫টায় মৌলভীবাজারের শেরপুরে সিলেট-ময়মনসিংহ রোডে উদার পরিবহন নামে একটি বাসের চালক ও হেলপার মিলে এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ করেছেন নিহতের বন্ধুরা।

নিহত ছাত্রের নাম ওয়াসিম আব্বাস। তিনি সিকৃবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র।

তার বাড়ি হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন রুদ্র গ্রামে। তার বাবার নাম মো. আবু জাহেদ মাহবুব ও মা ডা. মীনা পারভিন।

নিহতের সহপাঠীরা জানান, বাস ভাড়া নিয়ে হেলপার ও চালকের সঙ্গে তাদের তর্ক হয়। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে বাস থেকে ওয়াসিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। পরে তার ওপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যায় বাসের চালক।

ওয়াসিমের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে রাত পৌনে ৮টায় সিকৃবির ছাত্ররা ওসমানী হাসপাতালে ছুটে যান।

এ সময় উত্তেজিত ছাত্ররা বাসচালক ও হেলপারের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। সেখান থেকে শতাধিক ছাত্র ছুটে যান নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে।

এ রিপোর্ট লেখার সময় রাত পৌনে ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এছাড়া দক্ষিণ সুরমায় কদমতলী বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ ও ভাংচুরের খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, ১৯ মার্চ সকাল ৭টার দিকে বিইউপি শিক্ষার্থী আবরার শাহজাহানপুর বাসা থেকে তার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে ব্যক্তিগত গাড়ি নিয়ে ড্রাইভারসহ বের হয়। বসুন্ধরা গেটে আবরারকে নামিয়ে দিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে বাসার উদ্দেশে রওনা হয়।

আবরার বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠার জন্য বসুন্ধরা সিটি গেটের সামনে প্রগতি সরণি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে পার হওয়ার সময় সু-প্রভাত পরিবহনের একটি বাস আবরারকে চাপা দেয়। বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই আবরারের মৃত্যু হয়।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026